সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
সাতক্ষীরার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহরাব হোসেন ভুট্টো (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সদর উপজেলার তুজলপুর বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহরাব একই জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুরের নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউপির ৬ নম্বর ওয়ার্ড মেম্বার শরিফুল ইসলাম জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় ট্রান্সফরমার খুলে নিচে নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে সোহরাবের মৃত্যু হয়।
আরও পড়ুনসকালে এলাকার কৃষকরা মাঠে কাজে গেলে দেখেন ট্রান্সফরমার ও তার লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সোহরাবের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790072771.jpg)



_medium_1790069382.jpg)

_medium_1790072866.jpg)
_original_1789640729_original_1789965898_medium_1790072380.jpg)
_medium_1790060513.jpg)