সুবর্ণচরে ধানক্ষেতের পাশের সড়ক থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
নোয়াখালীর সুবর্ণচরে রাতে ঘরে ঘুমিয়ে থাকা মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ ধান ক্ষেতের পাশের সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানার বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।
আরও পড়ুনপরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে নাঈমের মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থাকত। সোমবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে নাঈম। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় তাকে ঘরে পাওয়া যায়নি। পরে সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, নাঈমের থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1790069382.jpg)

_medium_1790061495.jpg)
_medium_1790072866.jpg)
_original_1789640729_original_1789965898_medium_1790072380.jpg)
_medium_1790060513.jpg)