পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের নারী ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাগোয়ার কারোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে তারা। অধিনায়ক ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও তিনটি ছক্কা। এ ছাড়া গুল ফিরোজা ৩১ ও আলিয়া রিয়াজ ২৫ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও ঋতু মণি দুটি করে উইকেট নেন।
১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ২০ রানেই তিন উইকেট হারায় তারা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে জ্যোতি ৩০ বলে ২৫ রান করে ফিরলে আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
আরও পড়ুনএকপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যান শারমিন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের উম্মে হানি তিনটি উইকেট নেন।
এর আগে চীনের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শেষ চারে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর এবার পাকিস্তানের কাছেও হারল টাইগ্রেসরা। ফলে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে পদকশূন্য থাকল বাংলাদেশ।
মন্তব্য করুন


_medium_1789993977.jpg)
_medium_1789992545.jpg)
_medium_1789991844.jpg)
_medium_1789983281.jpg)
_medium_1789980725.jpg)

