মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরও পড়ুনএ সময়ে এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে এর আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1789983281.jpg)
_medium_1789985686.jpg)