চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিনব কৌশলে শিকলবন্দি টিয়া পাখির ডাক ব্যবহার করে বন্য টিয়া শিকারের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি টিয়া উদ্ধার হয়েছে। তবে এসময় শিকারিরা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন খবরের ভিত্তিতে সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময় শিকারীরা আদালতের উপস্থিতি টের পেয়ে শিকার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।
উদ্ধার হয় শিকলবন্দি ৯টি ও শিকার করা ১৪টি টিয়া। পরে উদ্ধার করা সকল টিয়া সদর উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মুক্ত আকাশে অবমুক্ত করেন।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ বলেন, শিকারিরা ৩ জন ছিলেন। কিন্ত তারা অভিযান টের পেয়ে শিকার সরঞ্জাম এবং শিকারে ব্যহহৃত টিয়া ও শিকার করা টিয়া ফেলে পালিয়ে যান। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নাইমা আক্তার, সদর থানা পুলিমেল একটি টিম ও সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন







