ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুখ ও হাতে টেপ মোড়ানো লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুখ ও হাতে টেপ মোড়ানো লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ব্যস্ততম কলেজ মোড় এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ মোড়ানো অবস্থায় আব্দুল্লাহ (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল্লাহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে কলেজ মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন ব্যবসায়ী, কাছে গিয়ে দেখা যায়, যুবকের দুই হাত, দুই পা এবং মুখ শক্ত করে সেলোটেপ দিয়ে পেঁচানো রয়েছে। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত থানা পুলিশকে খবর দেন।

খবর পাওয়ার পরপরই নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। লাশটি উদ্ধারে কাজ করছে। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ব্যস্ততম কলেজ মোড় এলাকায় এমন মর্মান্তিক ও নৃশংস উপায়ে ফেলা রাখা লাশের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে। অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুখ ও হাতে টেপ মোড়ানো লাশ উদ্ধার

মিয়ানমারে পাচারের সময় ৩০ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩

বলিউড ‘বেবো’ কারিনা কাপুরের জন্মদিন আজ

ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলৎকারের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেফতার

জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: মিয়া গোলাম পরওয়ার

দেশজুড়ে হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু