ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৮ পিএম

খুলনায় হোটেলে যুবকের মৃত্যু, কথিত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

খুলনায় হোটেলে যুবকের মৃত্যু, কথিত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

খুলনা নগরীর কপোতাক্ষ হোটেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্যের একপর্যায়ে সোহেল রানা বাবু (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার কথিত স্ত্রী ফাতেমার (২৫) বিরুদ্ধে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর খানজাহান আলী রোডের হোটেল কপোতাক্ষের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফাতেমাকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

নিহত সোহেল রানা বাবুর বাড়ি নগরীর লবণচরা থানাধীন হরিণটানা অটোস্ট্যান্ড এলাকায়। তার বাবার নাম লোকমান।

পুলিশ জানায়, ফাতেমা ও বাবু স্বামী-স্ত্রী পরিচয়ে গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে হোটেলটিতে ওঠেন।

হোটেল ম্যানেজার জানান, রাত আড়াইটার দিকে ফাতেমা হোটেলের স্টাফদের কাছে এসে মালিককে ফোন দিতে বলেন।

আরও পড়ুন

একপর্যায়ে তিনি স্বামীকে মেরে ফেলেছেন বলে জানান। পরে হোটেলকর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মরদেহ পড়ে থাকতে দেখেন।

হোটেল কর্তৃপক্ষ রাত ৩টা ৯ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে থানায় নিয়ে যায়।

হোটেল কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা হোটেলের ওই কক্ষে প্রবেশ করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, কপোতাক্ষ হোটেল থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে। নিহতের কথিত স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হোটেলে যুবকের মৃত্যু, কথিত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটে জমি বিরোধের জেরে হামলায় প্রাণ গেল যুবকের; আহত বাবা

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানকে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

চন্দ্রমুখী হয়ে পর্দায় হাজির হচ্ছেন কৌশানী

মেহেরপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির