ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০ পিএম

মেহেরপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

মেহেরপুরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে জুয়েল হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গাংনী উপজেলার গাঁড়াডোব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুয়েল হোসেন গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার ও শিশুটির পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শনিবার শিশুটি চৌগাছা এলাকার একটি পুকুরে মাছ ধরা দেখতে যায়। সেখানে জুয়েল হোসেন ছিপ দিয়ে মাছ ধরছিলেন। শিশুটিকে দেখে তিনি তাকে ডাকেন এবং বলেন তার সাথে পাশের আমবাগানে গেলে সেদিন যত মাছ ধরবেন, সব তাকে দিয়ে দেবেন।

আরও পড়ুন

অভিযোগ অনুযায়ী, বেলা সাড়ে ১২টার দিকে আমবাগানের নির্জন স্থানে নিয়ে জুয়েল তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার কথা জানায়। পরে স্বজনরা তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা গাংনী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জুয়েল হোসেনকে গ্রেপ্তার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে গাঁড়াডোব এলাকা থেকে জুয়েল হোসেনকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গাঁজাসহ গ্রেফতার ১

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ দফা সংঘর্ষে আহত ১০

এসিআই মটরসে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা

মদিনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

মীনা বাজারের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ