ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৫ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে শাপলা বেগম (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কাশিপুর গ্রামে। সে ওই গ্রামের জহুরুল হকের স্ত্রী। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে না কি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে চলছে আলোচনা। স্বামীর পরিবারের দাবি স্বাভাবিক মৃত্যু, আর ওই গৃহবধূর বাবার পক্ষের দাবি হত্যা করা হয়েছে। 

নবাবগঞ্জ থানার এসআই (উপপরিদর্শক) সাহারুল ইসলাম জানান, মৃতের শরীরের বিভিন্ন জায়গায় কালো চিহ্ন ও গলায় দাগ রয়েছে। ডান হাতের কব্জি ভাঙার মতো বাঁকা আছে। দুপুরে লাশ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

পার্বতীপুর উপজেলার মোবারকপুর গ্রামের ওই গৃহবধূর বাবা আজিবর রহমান দাবি করছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তার মেয়ের মৃত্যুর সংবাদ তাকে দেওয়া হয়নি। গ্রামের একজনের মাধ্যমে আজ সকাল ৬টায় তিনি সংবাদ পেয়েছেন। 

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল জানান, লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

বগুড়ায় মহিলা বাস সার্ভিস চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী

ইরানের নতুন অস্ত্রের সক্ষমতা দেখে বিশ্ব অবাক হয়ে যাবে : আইআরজিসি

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে : রিজভী