ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৫ পিএম

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে : রিজভী

জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে : রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সরকার জ্বালানি সংকট মোকাবেলায় চেষ্টা করছে। বিশ্বে অন্যান্য দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বাংলাদেশ অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয় করার পরেও লোকসান গুনতে হচ্ছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এসময় তিনি বিভিন্ন দেশের বর্তমান জ্বালানি তেলের দাম তুলে ধরেন। রিজভী বলেন, সরকার আন্তরকিতার সাথে চেষ্টা করছে জ্বালানি সংকট নিরসনে। কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধীদলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়। 

এক দফার হুঁশিয়ারি দেওয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধীদলের লংমার্চে সরকারের বিরুদ্ধে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়।

আরও পড়ুন

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণের ঘটনা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে জানিয়েছেন রিজভী। তার দাবি, সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপগুলোকে ভিন্ন খাতে নেওয়ার জন্যও ষড়যন্ত্র করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই মটরসে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা

মদিনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

মীনা বাজারের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

লোহাগড়ায় আওয়ামীলীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেফতার

মেসিদের মাঠে উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ