সেইন্টস ক্লাবে উদ্বোধন হলো ‘ইস্পাহানি টি লাউঞ্জ’
গুলশানের ‘সেইন্টস ক্লাবে’ চালু হলো ইস্পাহানি টি লাউঞ্জ। সেইন্টস ক্লাবের সদস্যদের চায়ের সেরা অভিজ্ঞতা দিতে দেশের সবচেয়ে জনপ্রিয় চা কোম্পানি ইস্পাহানি টি লিমিটেডের একটি বিশেষ উদ্যোগ এ ইস্পাহানি টি লাউঞ্জ ।
এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বিকেল ৫টায় গুলশান-১-এর সেইন্টস ক্লাব লিমিটেডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান জনাব মির্জা সালমান ইস্পাহানি, সেইন্টস ক্লাব লিমিটেড-এর প্রেসিডেন্ট জনাব সাইদ আহসান হাবিব, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক ক্রিকেটার সৈয়দ আশরাফুল হক এবং সেইন্টস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ও ইস্পাহানি গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ইস্পাহানি টি লাউঞ্জে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের চায়ের পাশাপাশি থাকছে বিশেষভাবে প্রস্তুত করা চা এবং চা-ভিত্তিক বিভিন্ন আয়োজন। চা ও ভোক্তাদের চাহিদার বিষয়ে ইস্পাহানির রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই গড়ে তোলা হয়েছে ইস্পাহানি টি লাউঞ্জ। এছাড়াও, টি লাউঞ্জটির অভ্যন্তরীণ সজ্জায় ইস্পাহানির সমৃদ্ধ ঐতিহ্যের সুনিপুণ উপস্থাপন থাকছে।
আরও পড়ুনভোক্তাদের জন্য মানসম্মত চা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ইস্পাহানি টি লিমিটেড। ঘরে-বাইরে ইস্পাহানি চা’র তুমুল জনপ্রিয়তার পথ ধরে ইস্পাহানি টি লাউঞ্জও এ দেশের চা-প্রেমীদের আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দিতে পারবে বলে ইস্পাহানি বিশ্বাস করে।
মন্তব্য করুন







_medium_1789892225.jpg)
_medium_1789886694.jpg)
_medium_1789894749.jpg)