ভিডিও রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার হুমায়ুন কবির ডিউক উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউক তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর তিনি আত্মগোপনে ছিলেন। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মজুমদারহাট ব্রিজসংলগ্ন নিজ কম্পিউটারের দোকান থেকে তাকে গ্রেফতার করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।

আরও পড়ুন

পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(১) ধারায় ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা বা মানহানিকর তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার

 রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

অপ্রতিম হত্যায় চারজন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ম্যাচেই চীনের কাছে ১৩ গোল হজম বাংলার মেয়েদের

চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম