ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ পিএম

থমকে আছে দিনাজপুরের ঘোড়াঘাট পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন নির্মাণের কাজ

থমকে আছে দিনাজপুরের ঘোড়াঘাট পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন নির্মাণের কাজ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়ার দীর্ঘদিন পরও শুরু হয়নি এর নির্মাণ কাজ। একাধিকবার নির্ধারিত স্থান পরিদর্শন করা হলেও কাজ শুরুর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

গতকাল বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোর পুরোনো ভবনের মধ্যে সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি জরাজীর্ণ ও পরিত্যক্ত। ফলে সেখানে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

নতুন ভবন নির্মাণ না হওয়ায় কেন্দ্রের কার্যক্রম বিকল্প স্থানে পরিচালনা করতে হচ্ছে। প্রথমদিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সহযোগিতায় প্রায় ৬ থেকে ৭ মাস একটি ভাড়া বাসায় কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদের ছোট্ট দুটি কক্ষে অস্থায়ীভাবে এর কার্যক্রম চলছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সরকারি সেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন নিজস্ব ভবন ছাড়া চলায় সেবা কার্যক্রমে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কেন্দ্রের ভবন নির্মাণকাজ শুরুর দাবি জানান তারা।

আরও পড়ুন

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, ভবনটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় উর্ধতন কর্তৃপক্ষের নজরে বারবার দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই যাচ্ছেন। দৃশ্যমান কিছুই হচ্ছেনা।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ইশা বলেন, সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার জায়গা পরিদর্শন করা হয়েছে। তবে অজানা কারণে এখনো নির্মাণকাজ শুরু হয়নি। জরাজীর্ণ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে- এমন কোনো নোটিশ আমাদের কাছে আসেনি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, পুরোনো ভবনে কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ না থাকায় বর্তমানে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে অস্থায়ীভাবে কার্যক্রম চালানো হচ্ছে। নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থমকে আছে দিনাজপুরের ঘোড়াঘাট পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন নির্মাণের কাজ

বেড়েছে কাগজ কলমসহ খাতার দাম, চাপে পড়েছেন নিম্নবিত্ত অভিভাবকরা

লং মার্চে কোনো বাধা সৃষ্টি হলে আমরা মানবো না : এটিএম আজহারুল ইসলাম

বগুড়ার সান্তাহারে লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়, গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে সঞ্চয় সমিতির কোটি টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু