প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ছকিনা খাতুন চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।
আরও পড়ুনচুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া হাতিকাটা গ্রামে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি চার-পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ে ফেরদৌসী খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








