ভিডিও শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৮ জনের চাকরির সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৮ জনের চাকরির সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগ ও দপ্তরে ২৩টি পদে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ও অফলাইন উভয়ভাবে আবেদন করতে হবে। আবেদন ফি পে-স্লিপের মাধ্যমে পরিশোধ করতে হবে। অষ্টম শ্রেণি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইন ও অফলাইন উভয়ভাবেই আবেদন করতে হবে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • কর্মস্থল: যে কোনো স্থান
  • বয়স: ১৫ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন জাতীয় বিশ্ববিদ্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রিন্ট কপিসহ রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

আবেদন ফি: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ১-৩ নং পদের জন্য ২০০ টাকা, ৪-১৪ নং পদের জন্য ১০০ টাকা এবং ১৫-২৩ নং পদের জন্য ৫০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৮ জনের চাকরির সুযোগ

জেন্টল পার্কে ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতা

‘ডিসেম্বর নয়, কালকেই আসুন—হাতকড়া পরিয়ে গ্রহণ করা হবে’

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর ‘আনন্দে আত্মহারা হয়ে ওঠেন’ রাজা চার্লস