প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করাই সরকারের প্রধান অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জেও ইতিবাচক পরিবর্তন সাধিত হবে।
সরকারের মূল লক্ষ্য আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম উন্নয়ন: সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের প্রতিটি অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যাতে সর্বস্তরের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের সাটুরিয়ায় 'সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ' শীর্ষক প্রকল্পের কাজ পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারা দেশের মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন ও দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। এই অঙ্গীকারের অন্যতম মূল লক্ষ্য হলো আঞ্চলিক বৈষম্য দূর করে প্রতিটি অঞ্চলের সুষম বিকাশ নিশ্চিত করা, যাতে উন্নয়নের ছোঁয়া থেকে কোনো অঞ্চলই বঞ্চিত না হয়।
তিনি আরও বলেন, দলীয়করণের প্রভাব রোধে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতাহারেই কঠোর অবস্থান স্পষ্ট করেছিলেন। সেই ধারাবাহিকতায় সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধাভোগী বাছাইয়ে দলীয় প্রভাব বিস্তার ও স্বজন প্রীতির সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনজোনায়েদ সাকি বলেন, সুপেয় পানি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যেই ইতোমধ্যে স্থাপিত গভীর নলকূপের মাধ্যমে কতজন সুবিধা পাচ্ছেন এবং কতজন এখনো বঞ্চিত রয়েছেন। তার সঠিক তথ্য নিরূপণ করে সবাইকে এই প্রকল্পের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশে যে অপচর্চা ও কুঅভ্যাস গড়ে উঠেছে, তা সংস্কারে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। রাতারাতি পুরো ব্যবস্থার পরিবর্তন সম্ভব না হলেও ধাপে ধাপে এই সংস্কার বাস্তবায়িত হবে। যেহেতু এটি জনগণের অর্থ, তাই অর্থ ব্যয়ে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা আবশ্যক। আর সরকারের সর্বস্তরে এই জবাবদিহিতা নিশ্চিত করতেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন 'সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ' প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হানিফ, উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ওসি মোশাররফ হোসেন এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ প্রকল্পটির উপকারভোগীরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1789652685.jpg)