ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সংগৃহীত,চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানি পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে বিজিবি’র পৃথক দু’টি অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকার চোরাচালানকৃত ভারতীয় স্মার্টফোন, ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ ও বেনারসি শাড়ি উদ্ধার হয়েছে। অভিযানে জব্দ হয়েছে নিবন্ধন নম্বরবিহীন একটি ভারতীয় ট্রাক  এবং একটি অটোরিকশা। 

তবে এসব অভিযানে কেউ গ্রেফতার হয়নি।বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গোপন খবরের ভিত্তিতে খড়কপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০১/৮৩ এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ভোলাহাট সদর ইউনিয়নের আলী মোড় এলাকায় সড়কের ওপর অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা থেকে জব্দ হয় ৪৯ লাখ ১৫ হাজার টাকার ১৩৫ পিস ভারতীয় চোরাই স্মার্টফোন। তবে অভিযানকালে অটোরিকশা চালক পালিয়ে যায়। 

বিজিবি আরও জানায়, এর আগে গত বুধবার রাত পৌনে ৯টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৪/২ এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে সড়কের ওপর অভিযান চালায়। অভিযানে মালিক ও নিবন্ধনবিহীন একটি পাথর বোঝাই ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে লুকানো ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও ৫ পিস বেনারসি শাড়ি উদ্ধারসহ ট্রাকটি জব্দ করে। ট্রাকসহ জব্দকৃত মালামাল ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।

আরও পড়ুন

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, অভিযানে জব্দ মালামালের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

পাবনার বেড়া হাসপাতালে অস্ত্রোপচার, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি বন্ধে চরম দুর্ভোগ

বরগুনায় বিষখালী নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত