ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৯ পিএম

বরগুনায় বিষখালী নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

বরগুনায় বিষখালী নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিষখালী নদীতে সোহরাব হোসেন নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোহরাব পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সাহাদাত নগর এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলের জন্য কেওড়া পাতা সংগ্রহ করতে নদীর পাড়ে যান জাহানারা বেগম নামে এক নারী।

আরও পড়ুন

এ সময় তিনি নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে লাশটি উদ্ধার করা হয়।

আল-আমিন ফোরকান বলেন, নিহত সোহরাবের পরিবারের সূত্র ধরে যতটুকু জানতে পেরেছি, বুধবার থেকে সোহরাব নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার তার লাশ উদ্ধার হয়।

কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, লাশের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কী-এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় বিষখালী নদী থেকে ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছেন : গণপূর্ত প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২, আহত ৩

হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু, নতুন রোগী ১৩৪৩

মেধাবীদের মূল্যায়ন না করা ও দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে: শিবির সেক্রেটারি