জামালপুরে নিখোঁজের ২৫ দিন পর ভেসে উঠল শিশুর মরদেহ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৫ দিন পর ভেসে উঠেছে শিশু রোহানের মরদেহ।
নিহত রোহান (৮) দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে।
জানা যায়, গত ২৪ আগস্ট রোহান ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।
আরও পড়ুননিখোঁজের ২৫ দিন পর বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে রোহানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1789630217.jpg)
_medium_1789620041.jpg)


_medium_1789645482.jpg)
_medium_1789634662.jpg)
_medium_1789626608.jpg)