ভিডিও বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭ এএম

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত, সংগৃহীত ছবি

দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাসপিয়া আহমেদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়া এলাকায় বসবাস করতেন।

এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গেলে তাসপিয়া আহমেদ দুই বাসের চাপায় পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

 

আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাত ৯টার দিকে তাসপিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

তাসপিয়ার ভাই এনাম আহমেদ বলেন, বাসা থেকে বের হয়ে বাসের চাপায় মারা যান তাসপিয়া। পরে খবর পেয়ে হাসপাতালে আসি।

পুলিশ বলছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

শাকিলের সংগ্রামের গল্প শুনে মাত্র সাতদিনেই চাকরিতে নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন 

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের রাজারহাটে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহী অঞ্চলে হারানো সরকারি অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার