বগুড়ায় একশ’ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (৪৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে মহানগরের দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
ডিবি বগুড়ার এসআই মো. আব্দুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুনধৃত সোহেল রানা দত্তবাড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








