বগুড়ার আদমদীঘিতে গণেশ বিক্রিকালে নারীসহ ৪ প্রতারক গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : পিতলের তৈরী একটি গণেশ মূর্তি সোনার তৈরি হিসেবে বিক্রির প্রস্ততি কালে আদমদীঘি থানা পুলিশ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়ি থেকে তাদের গ্রেফতার ও মূর্তিটি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো, দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫) তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে আদমদীঘি উপজেলার ছাট আখিড়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে একটি চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্ততি চলছে, এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত বাড়িতে অভিযান চালানো হয়।
আরও পড়ুনঅভিযানে একটি পিতলের তৈরি দ্বিখন্ডিত গণেশ মূর্তি যার গায়ে স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত আনুমানিক দেড় কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








