ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:২৭ পিএম

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের এই টুর্নামেন্ট।

এবারের এনসিএলে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল—সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। ৭ রাউন্ডের লড়াই শেষ হবে ১৭ নভেম্বর।

সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর নিজ নিজ ভেন্যুর নির্ধারিত হোটেলে রিপোর্ট করবে দলগুলো। পরদিন ম্যাচপূর্ব আনুষ্ঠানিক অনুশীলনে অংশ নেবে ক্রিকেটাররা। ৩ অক্টোবর শুরু হবে প্রথম রাউন্ডের খেলা।

আরও পড়ুন

প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলবে ৩ থেকে ৬ অক্টোবর। এরপর দ্বিতীয় রাউন্ড ১০–১৩ অক্টোবর, তৃতীয় রাউন্ড ১৭–২০ অক্টোবর, চতুর্থ রাউন্ড ২৪–২৭ অক্টোবর, পঞ্চম রাউন্ড ৩১ অক্টোবর–৩ নভেম্বর, ষষ্ঠ রাউন্ড ৭–১০ নভেম্বর এবং শেষ রাউন্ড ১৪–১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি রাউন্ডের ম্যাচ শেষে ক্রিকেটারদের বিশ্রাম, ভ্রমণ ও অনুশীলনের জন্য তিন দিন করে বিরতি রাখা হয়েছে।

এনসিএলের এবারের আসর দিয়ে ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। বিসিবির নতুন পারিশ্রমিক কাঠামো অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ১ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর থেকেই ম্যাচ প্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার সুযোগ তৈরি হবে ক্রিকেটারদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু : ডিএমপি কমিশনার

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লার মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩