নারীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাফা কবির
বিনোদন ডেস্কঃ শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা সাফা কবির। ছোট পর্দায় নিজের উপস্থিতি দিয়ে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখন অবশ্য কাজ করেন কম, বেছে বেছে।
নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা পেয়েছেন তিনি। ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পেয়েছেন সাফা। এই পুরস্কার গ্রহণের পর বেশ আনন্দিত সাফা। সেই আনন্দের অনুভব থেকে অন্য নারীদেরও নিজ নিজ কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, ‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’
আরও পড়ুনএর আগে পুরস্কারের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাফা। লেখেন, ‘প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।’
সাফা কবিরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক এসেছিল। জনপ্রিয়তা আর প্রশংসাও পেয়েছিল নাটকগুলো। এরপর কিছুদিন আগে ঘুরে এসেছেন আমেরিকা। দেশে ফিরলেও নতুন কোনো কাজ করছেন কিনা, তা জানা যায়নি। হয়তো নীরবেই নিজেকে গুছিয়ে নিচ্ছেন, ভক্তদের জন্য নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বলে।
মন্তব্য করুন

_medium_1789552347.jpg)



_medium_1789472430.jpg)
_medium_1789466258.jpg)
_medium_1789548058.jpg)
_medium_1789543028.jpg)
_medium_1789547238.jpg)