নতুন আক্রান্ত ১৩১৬
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৬ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এ সময়ে নতুন করে ১ হাজার ১৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৮৬ শিশু।
আরও পড়ুনপ্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ২০১।
এ সময়ের মধ্যে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789464670.jpg)
_medium_1789464102.jpg)
_medium_1789462620.jpg)
_medium_1789461680.jpg)
_medium_1789460514.jpg)
_medium_1789459960.jpg)
_original_1788085296_original_1788258204_original_1788690820_medium_1789467375.jpg)
_medium_1789466611.jpg)
_medium_1789466258.jpg)