কাদেরসহ পাঁচ আসামির অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ মঙ্গলবার মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদেশে বলা হয়, আসামি ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির অর্ধেক (৫০ শতাংশ) বাজেয়াপ্ত করা হলো।
আরও পড়ুনএকই সঙ্গে বাজেয়াপ্তকৃত সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত ও আহত সব ব্যক্তি বা তাদের পরিবারকে ‘জুলাই ফাউন্ডেশন’ কিংবা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1789457873.jpg)
_medium_1789456807.jpg)
_medium_1789456233.jpg)
_medium_1789455874.jpg)
_medium_1789454505.jpg)
_medium_1789453473.jpg)
_medium_1789459960.jpg)
_medium_1789458671.jpg)