ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৪ পিএম

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদের ভোটের বিষয়ে গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) যে সময়সূচি জানিয়েছে, তা চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

এর আগে, আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, ইসি স্বাধীন এবং সেই প্রেক্ষিতে ইসির নির্বাচন করার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি যে সময়সূচি ঘোষণা করেছে তা সরকার জানে না। এমনকি সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি।

আরও পড়ুন

এদিকে, গতকাল ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।

পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ

 ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত স্মিথের

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আর্জেন্টাইন ক্লাবের বিশ্ব রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর