অনেকদিন পর নিশ্চুপ বৃষ্টির কন্ঠে ‘আজ আমার জোনাকীরা’
অভি মঈনুদ্দীন ঃ নিশ্চুপ বৃষ্টি বাংলাদেশের এই প্রজন্মের মিষ্টি কন্ঠের শিল্পীদের মধ্যে অন্যতম মিষ্টি কন্ঠের এবং সুরেলা কন্ঠের শিল্পী। তার কন্ঠে বহু জনপ্রিয় গান শ্রোতা দর্শকেরা শুনে মুগ্ধ হয়েছেন। এরইমধ্যে কিছুদিন আগে তার কন্ঠে বহুদিন আগে রেকর্ড করা একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘আজ আমার জোনাকীরা’। গানটি লিখেছেন আবুল হোসেন, সুর করেছেন ও বৃষ্টির সঙ্গে গেয়েছেন জিএম রহমান রনি।
বৃষ্টি বলেন,‘ গানটি আসলে অনেকদিন আগে গেয়েছিলাম। জানিনা আসলে কী কারণে এতোদিন গানটি প্রকাশিত হয়নি। তবে দেরীতে হলেও গানটি প্রকাশিত হওয়ায় ভালোলাগছে। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছিলো সেই সময়ই, যখন গানটি গেয়েছিলাম। শ্রোতাদের কাছে অনুরোধ রইলো গানটি শোনার।’
আরও পড়ুনচলতি বছরে বৃষ্টির প্রথম গান ছিলো ‘সত্যি করে বলছি তোকে’। এটি লিখেছেন ও সুর করেছেন রিয়াদ অনিক। তারও আগে ‘ঘুম ঘুম চোখ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন এই সংগীতশিল্পী। তার কণ্ঠের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘আজ ভালোবাসোনা’, ‘আমি নেই আমাতে’, ‘যদি হাতটা ধরো’, ‘কিছু কথা’, ‘বলো সাথিয়া’ ইত্যাদি। উল্লেখ্য ‘বাংলাদেশী আইডল’ প্রতিযোগিতার মধ্যদিয়ে পেশাগতভাবে গানের ভুবনে বৃষ্টির যাত্রা শুরু হয় ২০১৩ সালে সপ্তম স্থান অর্জনের মধ্যদিয়ে। দেশের বাইরে ইতালী, জাপান, পোল্যা-, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, কানাডা, সৌদী আরব, কাতারেও স্টেজ শো করে প্রশংসা কুঁড়িয়েছেন। তবে বৃষ্টির আজকের এই অবস্থানে আসার পেছনের গল্পটা সহজ ছিল না। ২০০১ সালে তার বাবা বোমা হামলায় মারা যান। বাবা নজরুল ইসলাম বাচ্চুর কাছেই তার গানে হাতেখড়ি। তার মা হামিদা ইসলাম ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীতের শিক্ষক। তাই বাবা মারা যাবার পর মায়ের কারণেই তার গানের ভুবনে এগিয়ে যাওয়া। গানের পাশাপাশি বৃষ্টি নিজেকে আরো একটু ব্যস্ত রাখতে অনলাইন ক্লথিং স্টোর ‘বি এলিগেন্স’- এর যাত্রা শুরু করেছেন কিছুদিন আগে। গানের পাশাপাশি এই ‘বি এলিগেন্স’ নিয়েই তিনি আগামীর পথে এগিয়ে যাবেন। উল্লেখ্য, বৃষ্টি প্রথম প্লে-ব্যাক করেন ‘হৃদয় জুড়ে’ সিনেমায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1789383747.jpg)
_medium_1789364415.jpg)
_medium_1789310655.jpg)
_medium_1789308733.jpg)


