ডাকসুতে জিন্নাহর ছবি টানানোসহ তিন ঘটনায় তদন্ত কমিটি ঢাবি প্রশাসনের
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক ‘DU Evaluation’ নামে ওয়েবসাইট চালু, ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনায় তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক তিনটি পৃথক ঘটনা তদন্ত এবং এ বিষয়ে সুপারিশ প্রদানের লক্ষ্যে পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১২(৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওয়েবসাইট তদন্তে ছয় সদস্যের কমিটি:
‘DU Evaluation’ নামে ডাকসু কর্তৃক ওয়েবসাইট চালুর বিষয় তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপনে তদন্ত :
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলাভবন-সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে। পাঁচ সদস্যের এ কমিটির সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, আইন অনুষদের ডিন ও প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানোর ঘটনায় কমিটি:
ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনাও তদন্ত করবে পৃথক কমিটি। পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-কে। কমিটির সদস্যরা হলেন আইন অনুষদের ডিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও প্রক্টর। বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1789385882.jpg)
_medium_1789378533.jpg)
_medium_1789374559.jpg)
_medium_1789373910.jpg)
_original_1789208220_medium_1789361054.jpg)