ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৩৮ পিএম

অনুমতি না নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন : ডাকসু নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ও আলোচনা ছাড়াই ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)

ঢাবি প্রতিনিধি:  বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ও আলোচনা ছাড়াই ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডাকসু-সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ ও লালন করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপাচার্য, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিমালার প্রসঙ্গ তুলে প্রশাসন জানায়, Dhaka University Order, 1973-এর ২৪(এ) অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি তদারকি, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব সিন্ডিকেটের ওপর ন্যস্ত। অন্যদিকে, Dhaka University Ordinances and Regulations-এর Chapter XIV-এর ধারা ৪-এর নোট অনুযায়ী, ছাত্র সংসদকে যেকোনো সিদ্ধান্ত উপাচার্যের নির্দেশনা সাপেক্ষে নিতে হয়। প্রশাসনের দাবি, এসব বিধান অনুসরণ না করে ডাকসু ‘নির্ভীক জুলাই’ নামে কলাভবন-সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে। এ স্থাপনা নির্মাণের আগে সিন্ডিকেট কিংবা উপাচার্যের কোনো অনুমতি নেওয়া হয়নি এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী এ ধরনের স্থাপনা স্থাপন ডাকসুর এখতিয়ারবহির্ভূত। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, একই বিবৃতিতে ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি প্রদর্শন এবং অনুমোদন ছাড়া শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট চালুর বিষয়েও আপত্তি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল গ্রুপে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

ফের একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

ডেকো ফুডসে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদন

২০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট, লাগবে না অভিজ্ঞতা

জনবল নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, কর্মস্থল ঢাকা