বগুড়ার সাতমাথায় পটকার শব্দে জনমনে আতঙ্ক
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার পর বিকট শব্দ শোনা যায়। এসময় এই শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাতমাথায় যানজট নিয়ন্ত্রণের দায়িত্ব থাকা সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক রাব্বী হাসান বলেন, সকালে প্রতিদিনের মতো তিনি ট্রাফিক পুলিশের সাথে যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। সকাল ১০টার পর হঠাৎ-ই বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বিকট শব্দ হয়। প্রথমে মনে হয়েছিল, ককটেল বা হাতবোমা জাতীয় কিছু হবে। তবে শব্দ এতটাই তীব্র ছিল যে সাধারণ পথচারী, অটোরিকশা চালক, ট্রাফিক পুলিশসহ, আশপাশের দোকানীরা আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুনখবর পেয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বিকট আওয়াজের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন কর হয়। ঘটনাস্থল থেকে পটকা সদৃশ বস্তুর কিছু দড়ি ও সুতা পাওয়া গেছে। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।
মন্তব্য করুন

_medium_1789284182.jpg)
_medium_1789282739.jpg)
_medium_1789282150.jpg)



_medium_1789284983.jpg)
_medium_1789284710.jpg)