কিশোরগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মফস্বল ডেস্ক : মাদকের টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করছিলেন ছোট ভাই। এতে বাধা দেন বড় ভাই। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন ছোট ভাই গেন্দু মিয়া (৩০)। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গেন্দু মিয়া ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের টাকা চেয়ে তিনি তার মাকে মারধর করেন। এসময় বড় ভাই হৃদয় মিয়া বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হৃদয় মিয়া ছুরি দিয়ে ছোট ভাই গেন্দু মিয়ার বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন গেন্দু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় মিয়াকে আটক করে।
আরও পড়ুনপাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনার পরপরই মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

_medium_1789282739.jpg)
_medium_1789282150.jpg)




_medium_1789284182.jpg)
_medium_1789282998.jpg)