ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০১ এএম

দেশে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

দেশে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ বেড়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন।

গত ৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে। গত সাত মাসে মজুদ বেড়েছে এক লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি মজুদে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন, গম দুই লাখ ৩২ হাজার ১৮৩ টন এবং ধান ৩৪ হাজার ৭০ টন। ফ্লোটিং মজুদসহ মোট মজুদের পরিমাণ ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ টন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির সময় দেশে চাল ও গম মিলিয়ে সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ২১ লাখ ৩১ হাজার টন। ওই সময় চাল ছিল ১৯ লাখ ৫৪ হাজার এবং গম এক লাখ ৭৭ হাজার টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে মজুদ বেড়েছে দুই লাখ ২৮ হাজার ১৫৪ টন।

খাদ্য মন্ত্রণালয়ের তুলনামূলক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশে সরকারি খাদ্যশস্যের মজুদ ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ টন। সেই হিসাবে বর্তমানে মজুদ বেড়েছে প্রায় ছয় লাখ ৭৫ হাজার টন।

আরও পড়ুন

এদিকে সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতাও বাড়ানো হয়েছে। আগে সরকারি গুদামগুলোর ধারণক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ টন। বর্তমানে তা বেড়ে ২৭ লাখ টনে উন্নীত হয়েছে।

নিরাপদ খাদ্য মজুদের মানদণ্ডও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ১৩ লাখ ৫০ হাজার টনকে নিরাপদ মজুদ হিসেবে বিবেচনা করা হলেও জনসংখ্যা বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বিবেচনায় নিয়ে তা ১৬ লাখ টনে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।

চলতি বোরো সংগ্রহেও অগ্রগতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের বোরো সংগ্রহে গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত ধান ও চাল মিলিয়ে ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ টন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ধান পাঁচ লাখ ৭৮ হাজার ১৪০ টন, সিদ্ধ চাল ১২ লাখ এক হাজার ৫৬৮ টন এবং আতপ চাল এক লাখ পাঁচ হাজার ৩১৩ টন। এ ছাড়া ৫২৩ টন গম সংগ্রহ করা হয়েছে।

খাদ্যশস্যের মজুদ শক্তিশালী রাখতে আমদানিও অব্যাহত রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট আট লাখ ২৭ হাজার ৭০০ টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে ৬৫ হাজার ৮৬০ টন এবং বেসরকারি পর্যায়ে সাত লাখ ৬১ হাজার ৮৪০ টন আমদানি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

দেশের বাজারে বাড়লো সোনার দাম

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই ডা. শফিকুর রহমান

সকলে মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ফিলিপাইনে ফেরিতে আগুন: উদ্ধার ৩০ মরদেহ, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী