ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৯ পিএম

অরেঞ্জ গাউনে সাফা কবিরের মোহনীয় লুক, মুগ্ধ ভক্তরা

অরেঞ্জ গাউনে সাফা কবিরের মোহনীয় লুক, মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক: ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয়ের পাশাপাশি রূপেও ভক্তদের মুগ্ধ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই নিজের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। এবার সদ্য তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে ফের ভক্তদের নজর কেড়েছেন সাফা কবির।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পাঁচটি ছবি প্রকাশ করেন সাফা কবির। এদিন কমলা রঙের পোশাকে নিজেকে ধরা দেন; বিভিন্ন পোজে ক্যামেরাবন্দি করেন নিজেকে। 

ছবিগুলোতে সাফাকে দেখা যায় অরেঞ্জ স্লিভলেস গাউনে। খানিক খোলামেলা আবহে তার মেকআপ ও সাজগোছে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। ডে লাইট ইন-ডোরের আবহে তোলা এসব ছবিতে তার উপস্থিতি যেমন সাধারণ, তেমনই আকর্ষণীয়। 

আরও পড়ুন

ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই সেখানে মন্তব্যের বন্যা বয়ে যায়। ভক্ত ও নেটিজেনরা তার এই রূপ ও স্টাইলের প্রশংসা করেন। প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি অনেকেই ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন সাফার কমেন্ট বক্সে।

উল্লেখ্য, নাটক, টেলিফিল্ম ও ওটিটির মাধ্যমে পর্দায় বিচরণ সাফা কবিরের। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সমান ব্যস্ততা তার। বিভিন্ন ইভেন্টে যোগ দেন কখনো, বিনোদন অঙ্গনের কোনো না কোনো কাজে ব্যস্ত থাকছেন। সেই সঙ্গে নিয়মিতই নিজের কাজ ও নতুন ফটোশুটের মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে সাফা কবিরের মোহনীয় লুক, মুগ্ধ ভক্তরা

৮৫ জনকে নিয়োগ দেবে পল্লী উন্নয়ন বোর্ড, আবেদন ফি ১০০ টাকা

রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ

আড়ংয়ের অ্যাসোসিয়েট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকতে হবে স্নাতক পাস

প্রেমিকার পেছনে খরচ করা অর্থ ফেরত পেতে আদালতে প্রেমিক 

আনসার-ভিডিপির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ৩৫ বছরেও আবেদনের সুযোগ