ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪১ পিএম

বগুড়ায় গুলি ও একব্যক্তিকে ছুরিকাহত করার ঘটনায় গ্রেফতার ৫

বগুড়ায় গুলি ও একব্যক্তিকে ছুরিকাহত করার ঘটনায় গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফাঁকা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি ও মোকছেদুল হাসান নামে এক ব্যক্তিকে ছুরিকাহত করে হত্যা প্রচেষ্টা মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব -১২ বগুড়ার সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। 

র‌্যাব সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে  গত বুধবার রাতে  বগুড়া শাজাহানপুর উপজেলা মাঝিরা বোটক্লাব এলাকায় অভিযান চালিয়ে ওই মামলার এজাহারনামীয় ৭ নং আসামি মহানগরের চেলোপাড়ার মো. নান্টুর ছেলে মোঃ সিজার শেখ (২৫) ও  তদন্তেপ্রাপ্ত আসামি চেলোপাড়ার বাদল ব্যাপারির ছেলে মোঃ মহরম ওরফে সজীব (৩৪)কে  গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা সন্দেহভাজন অপর ৩ জনকেও গ্রেফতার করা হয়।

তারা হলো, নারুলি মধ্যপাড়ার মো. সাগরের ছেলে  মোঃ রুবাই (২২), নাটাইপাড়ার রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান আকাশ (৩১) ও উত্তর চেলোপাড়ার ঊমান আলীর ছেলে মোঃ আবু জিহাদ (২৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পোনে ১০ টার দিকে মহানগরের মাটিডালিতে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টির পর মোকছেদুল হাসান (৩৮) নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
রানা

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় গুলি ও একব্যক্তিকে ছুরিকাহত করার ঘটনায় গ্রেফতার ৫

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ২ জনের জেল জরিমানা

রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন রানি মুখার্জি

আজ পপির জন্মদিন

বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত করার অনুমোদন

র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী