ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ পিএম

বগুড়ায় শিশু ধর্ষণ ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বগুড়ায় শিশু ধর্ষণ ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা দুটি পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আরিফ শেখ (৩৫) এবং শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সাদেক আলী ওরফে চতে (৬৫)কে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার সদস্যা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া মহানগরের চারমাথায় সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালিয়ে আরিফ শেখকে গ্রেফতার করে। সে মাদক মামলার ১ বছর ২ মাস সশ্রম কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি। আরিফ  মহানগরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মৃত মিলন শেখের ছেলে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।    
অপরদিকে, র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিনগত রাত পোনে ৩ টার দিকে সোনাতলার ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি সাদেক আলী ওরফে চতে (৬৫)কে গ্রেফতার করে।

আরও পড়ুন

সে সোনাতলার লোহাপাড়ার আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। তাকে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ধৃত আসামি সাদেক আলী ওরফে চতে গত ৩০ জুন দুপুরে সোনাতলার জোড়গাছার ইউনিয়নের নিমেরপাড়ায় একটি ছ’মিলে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে পালিয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিশু ধর্ষণ ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ১০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার-১

পঞ্চগড়ে দাদার অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে নাতি নিহত

ক্রীড়া প্রতিযোগিতায় বীট মডেল স্কুল এন্ড কলেজের কৃতিত্ব

ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, ২ জেলায় কাজের সুযোগ

বিশ্বের সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ