নওগাঁর আত্রাইয়ে শপিংমলের কক্ষ থেকে ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই সেভেন স্টার শপিংমলের একটি কক্ষ থেকে মো. সোহেল রানা (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে শপিংমলের ৭ তলার একটি ভাড়া কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সোহেল রানা নওগাঁ সদর উপজেলার দোগাছি (পাথরকুটা) গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। তিনি স্ত্রীর সাথে ওই শপিংমলের ৭ তলার একটি রুমে ভাড়া থাকতেন।
রাতে কক্ষের ভেতর সোহেল রানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







