ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আব্দুল খালেক (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নের সিন্দুন্যা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়কুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (বর্তমানে সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী গুচ্ছগ্রামে বসবাস করতেন)। তিনি গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে গোদাগাড়ী বাজারে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন।

আরও পড়ুন

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এলাকার কয়েকজন আমগাছের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার মোকামতলায় অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙ্গছে ফসলের জমি

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

সিরাজগঞ্জে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানের জরিমানা

সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে : নাহিদ ইসলাম