ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৭ পিএম

বগুড়ার আদমদীঘিতে জব্দ করা সার ন্যায্য মূল্যে বিক্রি

বগুড়ার আদমদীঘিতে জব্দ করা সার ন্যায্য মূল্যে বিক্রি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে দু’টি গুদামে অবৈধভাবে মজুদ রাখা বিপুলপরিমান  সার অবশেষে সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নসরতপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলামের উপস্থিতে এসব সার কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামের দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার সরকারি গুদাম থেকে উত্তোলন করার পর তারা চাঁপাপুর ইউনিয়নে গুদামে মজুত না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা মজুত করে রাখে।

এদিকে বিপুল পরিমাণ সার গুদামে মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে জনতা গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লেখিত দুটি গুদাম ঘেরাও করে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেয়।

আরও পড়ুন

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম উল্লেখিত গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিষয়টি নিশ্চিত হন। এরপর ভ্রাম্যমাণ আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারী সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজা টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন।

এছাড়া দুটি সার গুদামে মজুত রাখা ১৬৭৫ বস্তা সার জব্দ করে গুদাম সিলগালা করেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ওই জব্দ করা সার কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে জব্দ করা সার ন্যায্য মূল্যে বিক্রি

ফেনীর সোনাগাজীতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে বেধড়ক পিটুনি

১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন

বান্দরবান সদর উপজেলার পিআইও বরখাস্ত

মদিনা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

বন্যায় ডুবে গেল এশিয়ান গেমসের আয়োজক শহর