ভিডিও বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৭ পিএম

 জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে

 মামদানির ভয়ে মাত্র ২৪ ঘন্টার সংক্ষিপ্ত সফর করবেন নেতানিয়াহু

 মামদানির ভয়ে মাত্র ২৪ ঘন্টার সংক্ষিপ্ত সফর করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শহরটির মেয়র জোহরান মামদানি তাকে গ্রেপ্তারের আহ্বান জানানোর মধ্যেই মাত্র ২৪ ঘণ্টার জন্য এ সফরে আসছেন তিনি। জাতিসংঘে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

ড্যানন বলেছেন, মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছিলেন। পরে তিনি সেই আহ্বান প্রত্যাহার করেছেন। কারণ, নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক নগরীর নেই। মামদানির এই অবস্থানের সমালোচনা করে ড্যানন বলেছেন, ইসরায়েলকে দোষারোপ করে রাজনীতি করা এখন ‘খুবই জনপ্রিয়’ হয়ে উঠেছে। তিনি বলেছেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’

গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ক্রমেই বিতর্কিত হয়ে উঠেছেন। মামদানি ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কথা উল্লেখ করেছেন। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আইসিসি বলেছে, গাজায় মানবিক সহায়তা আটকে দিয়ে ‘যুদ্ধের অস্ত্র হিসেবে দুর্ভিক্ষ’ ব্যবহার এবং বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।
নিউইয়র্ক নগরীর ওই পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা নেই। তবে মামদানি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশই আইসিসির সদস্য নয়। ট্রাম্প প্রশাসন আইসিসির কর্মকর্তাদের ওপর একাধিক নিষেধাজ্ঞাও দিয়েছে।

আরও পড়ুন

ড্যাননের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে পৌঁছাবেন। ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। ওই রাতেই ইসরায়েলে ফিরে যাবেন। সূত্র : আরব নিউজ

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 মামদানির ভয়ে মাত্র ২৪ ঘন্টার সংক্ষিপ্ত সফর করবেন নেতানিয়াহু

আরও একটি ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন মেসি

মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

কাউন্টিতে হাসান-খালেদের দাপুটে বোলিং

রাজনৈতিক হয়রানি জন্যই দুদক’র অনুসন্ধান : আসিফ মাহমুদ

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু রিয়ালের