ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ পিএম

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি : গ্রেফতারকৃত ইরাদুল ইসলাম ও নিহত আদম আলী

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আদম আলীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে(৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, আদম আলীকে গুলি করে হত্যার ঘটনায় নিহতের ছেলে শাহিন হোসেন বাদি হয়ে গতকাল সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, গতকাল সোমবার দিনগত রাত ২টার দিকে আটঘরিয়া উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ইরাদুলকে গ্রেফতার করে র‌্যাব পাবনা ক্যাম্পের একটি দল।

আরও পড়ুন

পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ইরাদুল ইসলাম আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইরাদুল ইসলামকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘটনাটি পুরোপুরি তদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে।

এর আগে গতকাল সোমবার বিকেলে আটঘরিয়া উপজেলার একদন্তে ইউনিয়নের চন্ডিপাশা গ্রামে আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রাথমিকে ১০ জনের ৪ জনই ইংরেজি পড়তে পারে না, গণিত বোঝেনা ৪১ শতাংশ

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ার শেরপুরে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় নারী নিহত

লালমনিরহাটে সিংগীমারী নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগ

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার