ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫০ পিএম

লালমনিরহাটে সিংগীমারী নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগ

লালমনিরহাটে সিংগীমারী নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগ

লালমনিরহাট প্রতিনিধি: দাবির বাস্তবায়ন না হওয়ায় লালমনিরহাটের পাটগ্রামে প্রতিদিনই মৃত্যুঝুঁকির সাক্ষী হচ্ছেন স্থানীয়রা। উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের সমসেরনগর এলাকার সিংগীমারী নদীতে একটি সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন ইউনিয়নটির কয়েকটি গ্রামের মানুষ।

বিশেষ করে শিক্ষার্থীদের কাছে কলাগাছের ভেলায় নদী পারাপার যেন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিদিন স্কুলে পৌঁছাতে তাদের একমাত্র ভরসা একটি ভেলা আর বুকভরা সাহস। যুগে যুগে জনপ্রতিনিধিদের আশ্বাসের বাণী শুনে গেলেও অদৃশ্য কারণে থমকে আছে সেতু নির্মাণের কাজ। ফলে স্থবির হয়ে আছে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ ওই এলাকার প্রায় দুই হাজার মানুষের জীবনযাত্রা।

নদীতে পানি বৃদ্ধি পেলে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। তখন আতঙ্কে অনেক পরিবার তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয়। পরীক্ষার সময় শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের দুই-তিন ঘণ্টা আগে নদীর ঘাটে এসে নৌকার জন্য অপেক্ষা করতে হয়।

ভুক্তভোগী স্কুলছাত্রী নাজমা আক্তার জানায়, স্কুলে যাতায়াতে প্রতিদিন আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় হঠাৎ করে হাত থেকে বই-খাতা পানিতে পড়ে ভিজে যায়, স্কুলের ড্রেস নষ্ট হয়। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে আমাদের অনেক সুবিধা হতো।

শুধু শিক্ষার্থীরাই নয়, চরম বিপাকে রয়েছেন সাধারণ মানুষও। হঠাৎ কেউ অসুস্থ হলে বা গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোরও কোনো উপায় নেই। এছাড়া কৃষিপণ্য বাজারজাত করতেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট পার হলেই তারা তা ভুলে যান। এভাবেই যুগের পর যুগ ধরে চলছে তাদের জীবন সংগ্রাম। কিন্তু সেতু দাবির বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে।

তবে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) দীবজন মিত্র। তিনি জানান, কুচলীবাড়ি ইউনিয়নের ওই এলাকার মানুষকে নদী পার হয়ে এপারে আসতে হয়, তাই সেখানে একটি ব্রিজ খুবই প্রয়োজন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু পাটগ্রাম উপজেলায় এসেছিলেন এবং তিনি বিষয়টি অবগত হয়েছেন। উপজেলা প্রকৌশলীসহ কারিগরি টিম খুব দ্রুত জায়গাটি পরিদর্শন করবে। জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে আমরা ব্রিজটি বাস্তবায়নের চেষ্টা করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে সিংগীমারী নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগ

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযানের সময় ইউএনও’র ওপর বালুদস্যুদের হামলা

বগুড়ায় মশার কয়েল কারখানায় অভিযান ৬০ হাজার টাকা জরিমানা

পাবনার ফরিদপুরে ৭ আসামি গ্রেফতার

বগুড়ার কিশোরী ধর্ষণ, প্রধান আসামি ঢাকায় গ্রেফতার