ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৮ পিএম

বগুড়ায় মশার কয়েল কারখানায় অভিযান ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় মশার কয়েল কারখানায় অভিযান ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এসএম আর কনজ্যুমার প্রোডাক্টসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া  লিনজা ব্রান্ডের মশার কয়েল উৎপাদন এবং লেবেলে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া সদরের রাজাপুর ব্রিজ এলাকায় সরোয়ার হোসেনের মালিকানাধীন ‘এসএম আর কনজ্যুমার প্রোডাক্টস’-এ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআই আইন-১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিককে এই জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসাওয়ার তানজুমুল হকের নেতৃত্বে পরিচালিত এই আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার কর্মকর্তা মো. শাহ আলম পলাশ খান (উর্ধতন পরীক্ষক, মেট্রোলজি) এবং মো. শাহানূর হোসেন খান (ফিল্ড অফিসার, সিএম)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মশার কয়েল কারখানায় অভিযান ৬০ হাজার টাকা জরিমানা

পাবনার ফরিদপুরে ৭ আসামি গ্রেফতার

বগুড়ার কিশোরী ধর্ষণ, প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন ৩ জনের দেড় লাখ টাকা জরিমানা