ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলায় পদ্মার শাখা মরাগাঙ্গি নামে একটি খালে ডুবে ইউসুফ আলী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে দূর্লভপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাদনচক গ্রামের মৃত পলাশ আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে দাদনচক বাজারের কাছে ওই খালে গোসল করতে নেমে ডুবে যায় ইউসুফ। এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে খালের পানিতে সন্ধান শুরু করে। পরে বিকেল ৩টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার খালে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে দুই মাসে ৫৪ প্রতিষ্ঠানের সাড়ে ৭ লক্ষাধিক টাকা জরিমানা

আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকারঃ সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরের গঙ্গাচড়ায় চায়না দুয়ারি জাল  জব্দ ও বিনষ্ট

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত