ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৮ পিএম

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে সিয়াম স্কুলে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের কাছাকাছি সড়কে পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিয়াম পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারবঃ ভারতীয় হাইকমিশনার

জন্মদিনে ফিরছে আশা ভোঁসলের রেকর্ড করা শেষ গান

উত্তমের কুমারের জন্মশতবর্ষে স্মারক মুদ্রা প্রকাশ করবে ভারত

পদ্মায় প্রবল স্রোত, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ

বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রীকে জোড় করে ইজিবাইকে তোলার চেষ্টা