ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৫ পিএম

উত্তমের কুমারের জন্মশতবর্ষে স্মারক মুদ্রা প্রকাশ করবে ভারত

উত্তমের কুমারের জন্মশতবর্ষে স্মারক মুদ্রা প্রকাশ করবে ভারত

ভারতীয় চলচ্চিত্রের চিরন্তন ‘ম্যাটিনি আইডল’ ও বাঙালির মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ শ্রদ্ধা জানাতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। কিংবদন্তি এই অভিনেতার স্মরণে এবার প্রকাশ করা হবে বিশেষ স্মারক মুদ্রা।

ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক স্মারক মুদ্রা প্রকাশ করা হবে।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০০ টাকার এই বিশেষ স্মারক মুদ্রায় থাকবে উত্তম কুমারের অবয়ব।

মুদ্রাটি তৈরি হবে ৯৯ দশমিক ৯ শতাংশ খাঁটি রুপা দিয়ে। এর ব্যাস হবে ৪৪ মিলিমিটার।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন উত্তম কুমার। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়।

১৯৪৮ সালে ‘দৃষ্টিদান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। নায়ক হিসেবে তার প্রথম সিনেমা ছিল ‘মায়াডোর’। তবে সিনেমাটি মুক্তির আলো দেখেনি।

পরবর্তী সময়ে ‘বসু পরিবার’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এরপর একের পর এক কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজের অনন্য অবস্থান তৈরি করেন এই মহানায়ক।

আরও পড়ুন

দীর্ঘ অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমার। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে- ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘অগ্নিপরীক্ষা’, ‘ঝিন্দের বন্দী’, ‘পুত্রবধূ’, ‘চাঁপা ডাঙার বৌ’, ‘রাই কমল’, ‘চৌরঙ্গী’, ‘নিশিপদ্ম’, ‘বন পলাশীর পদাবলী’ ও ‘ওগো বধূ সুন্দরী’সহ আরও বহু সিনেমা।

বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য হিন্দি সিনেমার মধ্যে রয়েছে ‘অমানুষ’, ‘ছোটি সি মুলাকাত’ ও ‘আনন্দ আশ্রম’।

১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন উত্তম কুমার। সে সময় এই পুরস্কার ‘ভারত’ নামে পরিচিত ছিল। এর আগে ১৯৫৭ সালে অজয় কর পরিচালিত ‘হারানো সুর’ সিনেমায় অভিনয়ের জন্য রাষ্ট্রপতির ‘সার্টিফিকেট অব মেরিট’ লাভ করেন তিনি।

১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন মহানায়ক উত্তম কুমার। তবে মৃত্যুর চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাঙালির হৃদয়ে তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। জন্মশতবর্ষে তার অবয়ব খচিত স্মারক মুদ্রা প্রকাশ সেই ভালোবাসা ও শ্রদ্ধারই আরেকটি প্রতীক হয়ে উঠতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তমের কুমারের জন্মশতবর্ষে স্মারক মুদ্রা প্রকাশ করবে ভারত

পদ্মায় প্রবল স্রোত, নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌ-পথে ফেরি চলাচল বন্ধ

বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রীকে জোড় করে ইজিবাইকে তোলার চেষ্টা

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকারঃ হাসনাত আবদুল্লাহ