ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৬ পিএম

বক্স অফিসে ব্যর্থতায় ‘টক্সিক’-এর ওটিটি দর নামল ৩০ কোটিতে

বক্স অফিসে ব্যর্থতায় ‘টক্সিক’-এর ওটিটি দর নামল ৩০ কোটিতে

চার বছরের দীর্ঘ প্রতীক্ষা ও বিপুল আয়োজন নিয়ে মুক্তি পাওয়া কন্নড় তারকা যশের মেগা বাজেটের চলচ্চিত্র ‘টক্সিক’ প্রেক্ষাগৃহে বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। গীতু মোহনদাস পরিচালিত এবং প্রায় ৫০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তির পর নেতিবাচক সমালোচনা ও দর্শকের আশানুরূপ সাড়া না পাওয়ায় বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। প্রেক্ষাগৃহের এই অপ্রত্যাশিত বাণিজ্যিক বিপর্যয়ের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমাটির ডিজিটাল বা ওটিটি (ওভার-দ্য-টপ) স্বত্বের বাজারে।

বলিউডভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটির স্বত্ব কেনার জন্য ১৫০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে বিপুল ব্যবসা করবে—এমন প্রত্যাশা থেকে যশও প্রযোজনা দল সেই প্রস্তাব ফিরিয়ে দেয়। উল্টো ডিজিটাল স্বত্বের জন্য তাঁরা ২০০ কোটি রুপিরও বেশি অর্থ দাবি করেছিলেন।

তবে বক্স অফিসের ফলাফল পুরোপুরি উল্টো হওয়ায় ওটিটি বাজারের চিত্র আমূল বদলে গেছে। বর্তমানে প্ল্যাটফর্মগুলো আগের প্রস্তাবিত মূল্যেও সিনেমাটির স্বত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না। বরং সব ভাষার ডিজিটাল স্বত্বের জন্য ওটিটি মাধ্যমগুলো এখন সর্বোচ্চ ৩০ কোটি রুপি পর্যন্ত প্রস্তাব দিচ্ছে। মুক্তির আগের ২০০ কোটি রুপির প্রত্যাশার জায়গায় মাত্র ৩০ কোটির প্রস্তাব আসায় চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজকদের ওপর তীব্র আর্থিক চাপ তৈরি হয়েছে।

এই বড় অঙ্কের আর্থিক ক্ষতি কিছুটা সামাল দিতে নতুন কৌশল গ্রহণ করছেন নির্মাতারা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগে সিনেমাটিকে নতুন করে সম্পাদনা করার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষ করে ডিজিটাল সংস্করণে প্রাপ্তবয়স্কদের উপযোগী কিছু পরিবর্তন ও দৃশ্য সংযোজন করে একটি পরিমার্জিত সংস্করণ তৈরি করা হচ্ছে, যাতে প্ল্যাটফর্মগুলোর কাছ থেকে তুলনামূলক কিছুটা ভালো দর পাওয়ার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু

বক্স অফিসে ব্যর্থতায় ‘টক্সিক’-এর ওটিটি দর নামল ৩০ কোটিতে

এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’!

বাফুফের কাছে দুই স্টেডিয়াম হস্তান্তর এনএসসির

ভিডিও ঘিরে বিপাকে নোরা ফাতেহি, ৩ কোটি রুপির মামলা

বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো