ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৫ পিএম

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭,৬৬০ জন। এ সময়ে ডেঙ্গুতে ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬,৫৭৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৭৮ জন এবং এ পর্যন্ত ১৭৯ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৪২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন।

আরও পড়ুন

জেলা ও হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৯৭ জন (সরকারি হাসপাতালে ৬১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন), খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, বাগেরহাটে ১৭ জন, যশোরে ৩৭ জন, ঝিনাইদহে ২ জন, সাতক্ষীরায় ৮ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মাগুরায় ২ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং মেহেরপুরে ৩ জন, নড়াইলে ২ ও চুয়াডাঙ্গায় ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে টয়লেটের ট্যাঙ্কির ভেতর থেকে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুয়াকাটায় জেলের জালে ৮ কেজির ‘কালো দাতিনা’, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

প্রজেক্ট ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, ৫৫ বছরেও আবেদন