ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মিয়াপুর মিনারপাড়া এলাকার পুকুর থেকে আব্দুল আজিজ(৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিয়াপুর মিনারপাড়া এলাকার পুকুরে আজিজের লাশ ভাসতে দেখে স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

এব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। অতি দ্রুত এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে টয়লেটের ট্যাঙ্কির ভেতর থেকে নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুয়াকাটায় জেলের জালে ৮ কেজির ‘কালো দাতিনা’, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

প্রজেক্ট ম্যানেজার নেবে আরএফএল গ্রুপ, ৫৫ বছরেও আবেদন