ভিডিও মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৫ পিএম

সম্প্রীতির বন্ধন ভাঙার চেষ্টা হলেও মানুষ একতাবদ্ধ: রিজভী

সম্প্রীতির বন্ধন ভাঙার চেষ্টা হলেও মানুষ একতাবদ্ধ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশবিরোধী নানা চক্রান্তকারী দল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন ভাঙার চেষ্টা করলেও দেশের মানুষ সব সময় একতাবদ্ধ থেকেছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের এই মাটির গভীরে রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। হাজার বছর ধরে আমরা একই সমাজে ও মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি।’

তিনি বলেন, ‘আমরা একে অপরের পূজা-পার্বণ কিংবা ঈদে আনন্দের অংশীদার হই। আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে।’

আরও পড়ুন

ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য কল্যাণ ট্রাস্টগুলো গঠন করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেছে। এর ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির বন্ধন ভাঙার চেষ্টা হলেও মানুষ একতাবদ্ধ: রিজভী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

নেপালের বন্যার্তদের স্মরণে চ্যাম্পিয়নস লিগে নীরবতা

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার